[b]ঢাকা: [/b]রাজনৈতিক অস্থিরতায় লক্ষ্য অনুযায়ী রাজস্ব আহরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব আহরণ বাড়াতে তাই নতুন কৌশল নিচ্ছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় শতাধিক করপোরেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি অনুসন্ধানে নেমেছে এনবিআর।
সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে রাজস্ব ঘাটতি বেড়ে যাচ্ছে। এরই মধ্যে ৮ হাজার ৫০০ কোটি টাকা ঘাটতিতে পড়েছে এনবিআর। এ ঘাটতি কাটিয়ে উঠতেই করপোরেট প্রতিষ্ঠানগুলোর দিকে মনোযোগ দেয়া জরুরি।
কারণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর পক্ষে রাজস্ব পরিশোধ করা সম্ভব নয়। এজন্য শতাধিক করপোরেট প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের রাজস্ব ফাঁকি খুঁজে বের করে তা আদায় করা হবে।
ভ্যাট বিভাগের কর্মকর্তারা বলছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তালিকাটি করা হয়েছে। করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজশ, আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, দুর্বল মনিটরিং, কর্মকর্তাদের প্রণোদনা না থাকা ও জনবল সংকটের কারণে রাজস্ব ফাঁকির ঘটনা ঘটছে।
এনবিআর কর্মকর্তারা জানান, সন্দেহের তালিকায় থাকা প্রতিষ্ঠানের কয়েকটি বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করা হবে। এর মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানগুলোর পোফাইল, দাখিলপত্র, মূসক চালান, (১১, ১১ক, ১১খ,১১গ) মূল্য ভিত্তি ঘোষণা, উপকরণ-উত্পাদন ঘোষণা, ট্রেজারি চালানের কপি, অনিষ্পন্ন নিরীক্ষা আপত্তি, বকেয়া ও মামলার তথ্য/দলিলপত্র, নিষ্পন্ন বা অনিষ্পন্ন দাবিনামা ও আগের নিরীক্ষা প্রতিবেদন। পাশাপাশি কাস্টম হাউস থেকে প্রতিষ্ঠানগুলোর আমদানিসংক্রান্ত তথ্য নেয়া হবে।
প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রাসঙ্গিক অন্যান্য দলিলপত্র ও কাঁচামাল সংগ্রহ/ ক্রয়সংক্রান্ত যাবতীয় দলিল ও তথ্যাদি, ট্রেডিং, মুনাফা ও ক্ষতির হিসাব, আয়কর বিবরণী এবং সম্পদ ও দায় বিবরণী যাচাই-বাছাই করা হবে।
এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, করপোরেটদের ফাঁকি দেয়া রাজস্ব আদায়ে এনবিআরের নজরদারির ঘাটতি রয়েছে। এটা দূর করতে হবে। পাশাপাশি নিবেদিত কর্মকর্তাদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে, যাতে তারা উৎসাহ পান।
এদিকে ফাঁকি দেয়া রাজস্বের খোঁজ পাওয়ার পরও অনেক সময় তা আদায় করা সম্ভব হচ্ছে না। নিরীক্ষা ও গোয়েন্দা অধিদফতরের সর্বশেষ হিসাব অনুযায়ী, সম্প্রতি ২০৬টি প্রতিষ্ঠানকে নিরীক্ষার আওতায় আনা হয়েছে। করপোরেট প্রতিষ্ঠানগুলো গত কয়েক বছরে ৭৮৫ কোটি টাকা ফাঁকি দিলেও আদায় হয়েছে মাত্র ৫৬ কোটি ৭২ লাখ টাকা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
রাজস্ব ফাঁকি, সন্দেহের তালিকায় শতাধিক করপোরেট প্রতিষ্ঠান
ঢাকা: রাজনৈতিক অস্থিরতায় লক্ষ্য অনুযায়ী রাজস্ব আহরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব আহরণ বাড়াতে তাই নতুন কৌশল নিচ্ছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় শতাধিক করপোরেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি অনুসন্ধানে নেমেছে এনবিআর।





