সবার ওপর কর আরোপের একটি চিন্তা ভাবনা চলছে। আগামী অর্থবছর থেকে এ সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে। যাঁদের মাসিক আয় ১৬ হাজার টাকা থেকে শুরু, তাদের অবশ্যই কর দিতে হবে বলে মন্তব্য করেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ সোমবার দুপুরে সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় ঈদের জামাতের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন।
বেসরকারি চাকরিজীবীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি চাকরিজীবীদের আয়ের ব্যাপারে সরকারের ধারণা আছে। আমরা সেই অনুযায়ী কর আরোপ করব।
তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন ২২-২৪ তারিখের মধ্যে পাবলিক করা হবে, এতে বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এমবি





