প্রথমবারের মত পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে একটি সমন্বয় সভা করছে বাজার সংশ্লিষ্ট ছয়টি অ্যাসোসিয়েশন।

সোমবার দুপুর ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে এই সভা শুরু হয়ে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) এখনো চলছে।

সভায় ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

সভায় পুঁজিবাজারে গতি ফেরাতে গঠন হতে পারে নতুন কোনো ফোরাম। ফোরামটি পুঁজিবাজারের স্থিতিশীলতা ও গতি ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার কাছে কিছু প্রস্তাব দেবে বলে জানা গেছে।

এ সমন্বয় সভা শুরুর আগে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর আহ্বায়ক আহসানুল ইসলাম টিটু জানান, বিনিয়োগকারীদের স্বার্থে প্রথমবারের মতো এ সমন্বয় সভা করছে পুঁজিবাজার সংশ্লিষ্ট ছয়টি অ্যাসোসিয়েশন।

সভায় কিছু প্রস্তাব তৈরি করে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে পাঠানো হবে। একই সঙ্গে একটি ফোরামও গঠন করারও পরিকল্পনা রয়েছে।

এমকে