চলতি বছরের মে মাসে ১২০ কোটি মার্কিন ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আর আগের মাসে এ পরিমাণ ছিল ১২৩ কোটি ডলার। আর তারও আগের মাস মার্চে ছিল ১২৮ কোটি ডলার।
গত কয়েক মাসে ধারাবাহিকভাবে কমছে রেমিট্যান্সের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হাল-নাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) এক হাজার ২৯২ কোটি ৭৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে পরিমাণ ছিলো এক হাজার ৩৪০ কোটি ২৯ লাখ ডলার।
সে হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ৪৭ কোটি ৫৫ লাখ ডলার।
রেমিট্যান্স কমার কারণ জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রফতানি কমে যাওয়া, সে দেশগুলোতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা, বেসরকারি পর্যায়ে জনশক্তি রফতানিতে অনীহা, সর্বোপরি সরকারের কূটনৈতিক ব্যর্থতায় রেমিট্যান্স প্রবাহ নেতিবাচক ধারায় রয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, মে মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ১১ লাখ ডলার, যা এপ্রিলে ছিল ৩৯ কোটি ৭৪ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৫৩ লাখ ডলার, যা আগের মাসে ছিল এক কোটি ৬৫ লাখ ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮০ কোটি ১৬ লাখ মার্কিন ডলার।
যেখানে এপ্রিল শেষে এসেছিল ৮০ কোটি ৪০ লাখ ডলার। আর বিদেশি খাতের ৯টি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৪১ লাখ ডলার। যা এপ্রিলে ছিল দুই কোটি ৪৩ লাখ ডলার।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ধারাবাহিকভাবে কমছে রেমিট্যান্স
চলতি বছরের মে মাসে ১২০ কোটি মার্কিন ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আর আগের মাসে এ পরিমাণ ছিল ১২৩ কোটি ডলার। আর তারও আগের মাস মার্চে ছিল ১২৮ কোটি ডলার।





