শ্রমজীবী নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন খাতে ন্যূনতম ৫ হাজার কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী। তারা বলেন এবার বাজেটে নারীর ক্ষমতায়নের কথা ফলাও করে বলা হলেও বাজেট বরাদ্দের প্রস্তাবনায় তার কোন প্রতিফলন ঘটেনি।
শুক্রবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে শ্রমজীবী নারী মৈত্রীর আহ্বায়ক বহ্নিশিখা জামালী একথা জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশের মোট শ্রমশক্তির ৪০% এর বেশী নারী হলেও তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, প্রশিক্ষণসহ সামগ্রিক উন্নয়ন ও নিরাপত্তার জন্য বর্ধিত বরাদ্দ বাস্তবে একটি উৎপাদনশীল বিনিয়োগ। নারীর ক্ষমতায় এগিয়ে নিতে এই বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন।
সংশ্লিষ্ট খাতের বাইরে চলতি অর্থ বছরের মত নতুন অর্থ বছরেও নারী উন্নয়নের জন্য অর্থমন্ত্রী মাত্র ১০০ কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করেছেন। যা নারীদের সাথে এক ধরনের রসিকতার সামিল।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, এবারও বাজেটে গার্মেন্টস শিল্পসহ শহর ও গ্রামাঞ্চলের সংগঠিত ও অসংগঠিত খাতের লক্ষ লক্ষ শ্রমজীবী-মেহনতি নারীদের রেশনিং ব্যবস্থার দাবী উপেক্ষিত হয়েছে। তিনি গ্রাম-শহরের গরীবসহ শ্রমজীবী-মেহনতি নারীদের জন্য স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা প্রবর্তনের দাবী জানান।
নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে বিনা জামাত ও বিনাসুদে সকল ব্যাংক থেকে নারীদের ঋণ প্রদানের ব্যবস্থা নিতেও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
[b]ঢাকা, আইএইচ, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
অর্থনীতি
শ্রমজীবী নারীদের জন্য ৫ হাজার কোটি টাকা থোক বরাদ্দের দাবি
শ্রমজীবী নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন খাতে ন্যূনতম ৫ হাজার কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী। তারা বলেন এবার বাজেটে নারীর ক্ষমতায়নের কথা ফলাও করে বলা হলেও বাজেট বরাদ্দের প্রস্তাবনায় তার কোন প্রতিফলন ঘটেনি।





