টানা ৩ দিন পতনের মুখে পড়েছে দেশের পুঁজিবাজার। গেল সপ্তাহের ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনে শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।
এদিকে রোববার ডিএসইতে আড়াই ও সিএসইতে সাড়ে চার মাসে সর্বনিম্ন লেনদেন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবার ৩ শত কোটি টাকার নিচে নেমে এসেছে। যা ডিএসইতে আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শুরু হয়। সূচকের সঙ্গে সারাদিন লেনদেনেও ছিলো শ্লথ গতি। দিন শেষে দেখা যায়, ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২৯২ কোটি ৫১ লাখ টাকার। যা ডিএসইতে ৫২ কার্যদিব বা ২ মাস ১৭ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ডিএসইতে ২৯ ডিসেম্বর লেনদেন হয়েছিলো ২৬৪ কোটি ৩০ লাখ টাকা।
এছাড়া অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ লেনদেন কমে গেছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৬০ লাখ টাকার। যা ৯৬ কার্যদিবস বা ৪ মাস ১৯ দিনের মধ্যে সর্বনিম্ন। সিএসইতে গত বছরের ২৭ অক্টোবর ২৩ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছিলো।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৯১ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৯২ কোটি ৫১ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯৩৭ পয়েন্টে। সিএসইতে মোট ২১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৮ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ২৫ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩৫৩ কোটি ৪৬ লাখ টাকার।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
টানা পতনে পুঁজিবাজার
টানা ৩ দিন পতনের মুখে পড়েছে দেশের পুঁজিবাজার। গেল সপ্তাহের ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনে শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন।





