বৃহস্পতিবার সপ্তাহের শেষ লেনদেনে দেশের উভয় বাজারে সূচক বাড়লেও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। একই সাথে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২৯৯ কোটি ৯২ লাখ ১ হাজার টাকা।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩০০ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন কমেছে ৭৩ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৪ লাখ টাকা। মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৫৮ লাখ টাকা। আজ বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ২৬ লাখ টাকা।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]