বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে বড় ধরনের উত্থানে চলছে দেশের উভয় পুঁজি বাজারের লেনদেন। বৃহস্পতিবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ৬১.২১ পয়েন্ট। এরফলে বেলা সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮০৩.০২ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ইস্যুগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৮২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। লেনদেন হয়েছে ৪২৪ কোটি ২৫ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। এ কোম্পানির লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার। ১৯ কোটি ২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আর এ কে সিরামিকস। তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোনের লেনদেনের পরিমাণ হচ্ছে ১৪ কোটি ১৬ লাখ ৬১ হাজার টাকা। লেনদেনে এর পরে রয়েছে যথাক্রমে রেনেটা, বিএসআরএম, শাহজিবাজার পাওয়ার।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচক ১০৯.২৫ পয়েন্ট বেড়ে ৮৯৫৭.৫৫ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।
এএইচ





