মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতায় রবিবার দেশের উভয় পুঁজিবাজারে দিনের দেড় ঘণ্টা লেনদেন হয়েছে। দেড় ঘণ্টায় মূল্য সূচক কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনে ধীরগতি লক্ষ্য করা গেছে।
দুপুর ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৩৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৯৩ কোটি ৬৫ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
দুপুর ১২টায় ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এ সময়ে এ কোম্পানির ১৫ লাখ ৫ হাজার ৬১৬টি শেয়ার ৫ কোটি ৩৮ লাখ ৬৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮৪১ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৩২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর ১২টায় ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯৬৭ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৭৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির। লেনদেন হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এএইচ





