গত ছয় মাসে কারখানা পরিদর্শন শেষে উত্তর আমেরিকার বায়রাদের সংগঠন অ্যাকর্ডএকশ’ ১০ মিলিয়ন ডলারে অর্ডার বাতিল করেছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বিজিএমইএ সভাপতি জানান,গত ছয় মাসে চারশ’ ১৯টি কারখানা পরিদর্শন শেষে শেয়ার্ড বিল্ডিং এর কারণে ৫৭টি কারখানার এ অর্ডার বাতিল করে বায়রাদের সংগঠন অ্যাকর্ড । এ সময় ১৩টি কারখানা বন্ধ করে দেয়া হয়।
তিনি বলেন,শেয়ার্ড বিল্ডিং ত্রুটি না থাকলেও,এ অর্ডার বাতিল করা হয়। যদিও কারখানা পরিদর্শনে রিমিডেশনের সময় পাঁচ বছর।
প্রাক-বাজেট আলোচনায় কারখানার জন্য অগ্নিনির্বাপন সংক্রান্ত যন্ত্রের শুল্কমুক্ত আমদানিসহ ২০টি প্রস্তাব করা হয় বিজিএমইএ’র পক্ষ থেকে।
[b]ঢাকা, ১৭এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]