সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনের পর সোমবার দ্বিতীয় কার্যদিবসে এসে দেশের উভয় পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। উভয় পুঁজিবাজারে সূচক নিম্নমুখী অবস্থায় রয়েছে। নেগেটিভ ট্রেভ লক্ষ করা যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  লেনদেনের সোয়া ১ ঘন্টায় সূচকের মিশ্র প্রবণতার পাশাপাশি অধিকাংশ কোম্পানির দর রয়েছে নিম্নমুখী প্রবণতায়। লেনদেন চলছে শ্লথ গতিতে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও তা দীর্ঘক্ষন স্থায়ী হয়নি। লেনদেনের ১৫ মিনিটের মাথায় এসে সূচক পতনে রুপ নেয়। পরে সোয়া ১১টার দিকে একটু বাড়লেও ফের নিম্নমুখী ধারায় চলে যায় সূচক।  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র লক্ষ করা যাচ্ছে।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোয়া ১ ঘন্টার লেনদেনে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৩ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনকৃত ২৩০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪ টির, কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টি কোম্পানির শেয়ারের দর।
ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৪২ কোটি টাকা। রোববার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৩৩ কোটি ৮৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৩৯ কোটি ৭৬ লাখ টাকা কম।
অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯৮০ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হওয়া ১৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১১  কোটি ২২ লাখ টাকা।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]