লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবস মূল্যসূচক বেড়েছে। ফলে অধিকাংশ শেয়ারের দামও বেড়েছে। এরই অংশ হিসেবে সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে।
সপ্তাহশেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৭ দশমিক শূন্য ৪ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে ছিল ১৬ দশমিক ৬২ পয়েন্ট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে ২ দশমিক ৫৬ শতাংশ বা শূন্য দশমিক ৪২ পয়েন্ট। পিই রেশিও বাড়লেও বাজার বিনিয়োগের অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তবে বিনিয়োগের আগে কোম্পানির পিই রেশিও দেখে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
সপ্তাহশেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৮ দশমিক ৮১ পয়েন্টে, আর্থিক খাতের ২০ দশমিক ৩৮, প্রকৌশল খাতের ২০ দশমিক ৯০, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৭ দশমিক ৯২, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২ দশমিক ৯৭, পাট খাতের ১৬০ দশমিক ৫৩, বস্ত্রখাতের ১২ দশমিক ৬৩, ওষুধ ও রসায়ন খাতের ২১ দশমিক ৫৫, সেবা ও আবাসন খাতের ২৩ দশমিক ৮৪, সিমেন্ট খাতের ১৮ দশমিক ৭৯, তথ্যপ্রযুক্তি খাতের ২৭ দশমিক শূন্য ৮, চামড়া খাতের ৩৫ দশমিক ৮৬, সিরামিক খাতের ২৫ দশমিক ৮৪, বিমা খাতের ২০ দশমিক ১০, বিবিধ খাতের ২৫ দশমিক ৫০, পেপার ও প্রকাশনা খাতের ৯৩ দশমিক ৫৭, টেলিকমিউনিকেশন্স খাতের ২২ দশমিক ৭৫ এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই অবস্থান করছে ২০ দশমিক ৫২ পয়েন্টে।
আগের সপ্তাহ শেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করে ৯ দশমিক শূন্য পয়েন্টে, আর্থিক খাতের ২০ দশমিক ৪২, প্রকৌশল খাতের ১৯ দশমিক ৮৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৮ দশমিক ১৭, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২ দশমিক ৪৪, পাট খাতের ১৬৫ দমমিক ৬৬, বস্ত্র খাতের ১২ দশমিক ১১, ওষুধ ও রসায়ন খাতের ২২ দশমিক ৬৮, সেবা ও আবাসন খাতের ২৩ দশমিক ১৫, সিমেন্ট খাতের ১৮ দশমিক ৪৭, তথ্যপ্রযুক্তি খাতের ২৭ দমমিক ৩৬, চামড়া খাতের ৩৬ দশমিক ২৬, সিরামিক খাতের ২৫ দশমিক শূন্য ১, বিমা খাতের ২০ দশমিক ৪০, বিবিধ খাতের ২৪ দশমিক ৯১, পেপার ও প্রকাশনা খাতের ১০০ দশমিক ৭১, টেলিকমিউনিকেশন্স খাতের ২১ দশমিক ৪৬ এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই অবস্থান করছে ২০ দশমিক ৩৯ পয়েন্টে।
সপ্তাহ শেষে ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৬ দশমিক ৩১ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৩৯ দশমিক ৭৬, ‘জেড’ ক্যাটাগরির ৬৪ দশমিক শূন্য ৮ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৮ দশমিক ১৫ পয়েন্টে।
আগের সপ্তাহশেষে ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করে ১৬ দশমিক ১৩ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৩৯ দশমিক ৭৬, ‘জেড’ ক্যাটাগরির ৬১ দশমিক ৩২ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করে ১৬ দশমিক ৮১ পয়েন্টে।
উল্লেখ্য, এখানে খাতভিত্তিক পিই হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি শেয়ার এবং যে সব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না, সেগুলোর হিসাব বাদ দিয়ে।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





