ডিজিটাল ওয়্যারহাউস নির্মাণ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বুধবার এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। এ সময় কর্মশালায় পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান বলেন, দেশের সকল শুমারি ও জরিপের তথ্য ঐতিহাসিকভাবে তথ্য ভাণ্ডারে সংরক্ষণ করা হলে তা দেশের আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিক গতি প্রকৃতি নির্ণয়ে সহায়ক ভূমিকা রাখবে। এমনকি নীতি নির্ধারণ ও পূর্বাভাস প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব আজিজুর রহমান বলেন, জাতীয় পরিসংখ্যান ও উন্নয়ন কৌশলপত্র (এনএসডিএস) মন্ত্রিপরিষদ সভায় অনুমোদিত হয়েছে।
কর্মশালায় জানানো হয়, বর্তমানে বিবিএস বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তথ্য সংরক্ষণ করছে। এতে তথ্য নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থেকে যাচ্ছে। এ ধরনের সংরক্ষণে তথ্য নিরাপত্তা শক্তিশালী নয়। প্রস্তাবিত ন্যাশনাল স্ট্যাটিক্যাল ডাটা ওয়ারহাউস অ্যান্ড সেন্টার এবং বিবিএস’র মাধ্যমে সংগৃহীত তথ্য সুষ্ঠু ও নিরাপদ সংরক্ষণে সাহায্য করবে।
এটা তথ্যের নিরাপত্তা ও সঠিকতার নিশ্চয়তা দেবে। প্রস্তাবিত ওয়ারহাউসের মাধ্যমে ব্যবহারকারীগণ সহজেই চাহিদামত তথ্য পাবেন। প্রস্তাবিত ওয়ারহাউস ডাটা সেন্টার, সার্ভার, রাউটার্স, ফায়ারওয়াল, সুইস এবং ডাটা মাইনিং পদ্ধতি থাকবে। ডিজাক্টার কবলিত তথ্য রিকভার করার ব্যবস্থাও প্রস্তাবিত সেন্টারে থাকবে।
বিবিএস’র ভারপ্রাপ্ত মহাপরিচালক বাইতুল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় সিড’র যুগ্ম সচিব আমিনুল বর চৌধুরী, ডা. কাজী মোস্তফা সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ডিজিটাল ওয়্যারহাউস নির্মাণ করবে বিবিএস
ডিজিটাল ওয়্যারহাউস নির্মাণ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বুধবার এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। এ সময় কর্মশালায় পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান বলেন





