সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন চলছে। বাজারে সূচকের পতনের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে। তবে এ সময়ে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরে ঊর্ধমুখী ভাব দেখা যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ১ ঘন্টায় ব্রড ইনডেক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৫৮ পয়েন্টে। এ সময় মোট ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টি, কমেছে ৮৯টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ৯৪ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ০.১৮ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৪৩৬ কোটি ৩৫ লাখ টাকার।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭৩৯ পয়েন্টে। এ সময় মোট ১১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৭৪ লাখ টাকার।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]