জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকার ঋণ নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ঋণ নিয়ে এই কাজ করতে কোনো সমস্যা হবে না।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এক কর্মশালায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অবশ্য অর্থমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের উচিত হবে বিদেশ থেকে অনুদান পাওয়ার চেষ্টা করা। ঋণ নেওয়া ঠিক হবে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল জ্যাকব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মেজবাহ উদ্দিন প্রমুখ।
এমআর





