দেশের উভয় পুঁজিবাজারে বুধবার দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। মূল্য সূচকের পাশাপাশি বাড়ছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। বাড়ছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের লেনদেনের ১ ঘন্টায় ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৩৫ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১২১ কোটি ৯ লাখ ৭১ হাজার টাকা।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯১৯ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫ কোটি ৬৯ লাখ টাকা।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]