[b]ঢাকা: [/b]গত বছর বিশ্বব্যাপী ২০ কোটির বেশি মানুষ বেকার ছিল। মূলত চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এ তথ্য জানায়।
আইএলও আরো জানায়, গত বছর বিশ্বব্যাপী বেকারের প্রকৃত সংখ্যা ছিল ২০ কোটি ১৮ লাখ, যা আগের বছরের চেয়ে ৪৯ লাখ বেশি। আইএলওর বার্ষিক প্রতিবেদনে অধিক বেকারত্বের পেছনে বৈশ্বিক অর্থনীতির অসামঞ্জস্যপূর্ণ পুনরুদ্ধারকেও দায়ী করা হয়েছে। গত বছর বেকারত্ব বৃদ্ধিতে ৪৫ শতাংশের ওপর ভূমিকা রাখে পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলো।
আইএলও আরো জানায়, গত বছর বিশ্বব্যাপী বেকারত্ব বৃদ্ধির হার ছিল ৬ শতাংশ, যা ২০১২ সালেও একই পরিমাণ বেকারত্ব বেড়েছিল। তবে চলতি বছর এ হার ৬ দশমিক ১ শতাংশ হবে বলে পূর্বাভাস করে সংস্থাটি। তারা আরো জানায়, চলতি বছর শেষে বিশ্বে নতুন আরো ৪২ লাখ বেকার যোগ হবে।
আইএলও’র এই বার্ষিক প্রতিবেদনে আরো বলা হয়, এর মাধ্যমে পুরো বিশ্ব কর্মসংস্থানহীন অর্থনৈতিক পুনরুদ্ধারের সময় পার করবে। তরুন সমাজ এর ভোক্তভোগি হবে সবচেয়ে বেশি।
মূলত কোম্পানিগুলো নতুন নিয়োগের পেছনে অর্থ ব্যয় না করে শেয়ারহোল্ডাদের লভ্যাংশ দেয়ার পরিমান বাড়াবে। ফলে নিয়োগ কম হওয়ার বেকারের হার আরো বাড়বে। আর এতে করে কয়েক লাখ লোককে বেকারত্বের তালিকায় নাম লেখাতে হবে। এর ধারাবাহিকতায় তরুন বেকার বেড়ে হবে ১৩ দশমিক ১ শতাংশ, যা পুরো শ্রমগোষ্ঠীর দ্বিগুন ও প্রাপ্ত বয়স্ক বেকারের তুলনায় তিনগুন বেশি। বর্তমানে প্রাপ্তবয়স্ক বেকার রয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। সূত্র: ইউএসএ টুডে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]