পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৩ সালের শেষ হওয়া অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭.৭৯ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫৩.৬৪ টাকা করে হয়েছে।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ২৮ এপ্রিল বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। আর শেয়ারহোল্ডার নির্ধারণের জন্য ১০ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটি আগের বছরে শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস শেয়ার প্রদান করে। আর ওই সময় ইপিএস হয় ১২.৪৯ টাকা।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]