সদ্য পদত্যাগ করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘আমি নৈতিক দায় নিয়ে বীরের বেশে পদত্যাগ করেছি।’

মঙ্গলবার বিকাল ৩টার দিকে নিজ বাসা গুলশানের গভর্নর হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোট টাকা চুরির ব্যাপারে তিনি বলেন, ‘এটা সাইবার ক্রাইম। প্রথমদিকে ব্যাপারটি বুঝতে আমাদের অসুবিধা হচ্ছিল। তাই প্রথমে বাকি রিজার্ভ রক্ষার জন্য বাঁধ দেয়ার চেষ্টা করেছি এবং আমরা তা করতে সক্ষম হয়েছি।

এরপর চুরির টাকা উদ্ধারের চেষ্টা করেছি। পাশাপাশি রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি।’ এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ শেষে পদত্যাগের ঘোষণা দেন তিন।

অবসরে কী করবেন- এমন প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, আবার তার শিক্ষকতা পেশায়ই ফিরে যাবেন। উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

এমবি