জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পসহ মোট ছয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪২৯৬ কোটি ৬৩ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

এই ৬ টি প্রকল্পের মধ্যে প্রাক্কলিত মোট অর্থের মধ্যে জিওবি ১ হাজার ৯২৮ কোটি ৫৩ লাখ টাকা। প্রকল্প সাহায্য থেকে ব্যয় করা হবে ২ হাজার ৩৬৩ কোটি ৭ লাখ টাকা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই