ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গুলশান শাখার উদ্যোগে ‘সম্পদ ও আত্মার পবিত্রতায় মাহে রমজানের ভূমিকা’- শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি শাখা প্রাঙ্গণে মাহফিল অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর জোনপ্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দিন।
বিভিন্ন স্তরের ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও নির্বাহী-কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
এমকে





