স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী বোর্ড সভা আহ্বান করেছে ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক। আগামী ২১মার্চ এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি বোর্ড নভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত: ওই দিন সভা অনুষ্ঠিত হয়নি।
আগামী ২১ মার্চ বিকেল ৩ টায় অনুষ্ঠেয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগের বছর ইসলামী ব্যাংক ৮ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
জেএ





