আবাসন খাতের ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণা দেয়ার দাবি করেছেন এ খাতের ব্যবসায়ীরা। তারা বলেন, এ খাত বর্তমানে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। তাই এ খাতকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিহ্যাব ফেয়ার ২০১৪’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা এ দাবি জানান।
এসময় রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মোকারম হোসেন, এ খাতকে শিল্প হিসেবে ঘোষণা করতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষন করেন। তিনি বলেন, আজকে এ খাত নানা সমস্যায় জর্জরিত । ফলে এ খাত আজ ক্ষতির মোকাবিলা করতে হচ্ছে। তাই এ খাতের জন্য বিশেষ করে বিদ্যুতের দাম কমাতে হবে।
তিনি বলেন, বর্তমানে বিদ্যুতের দাম কমার্সিয়াল রেটের চেয়ে দ্বিগুণ, তাই সেটা কমানো জরুরি। একই ভাবে জমির দাম নির্ধারণও জরুরি।
রিহ্যাবের সাধারণ সম্পাদক মো.ওয়হিদুজ্জামান বলেন, আমরা চাই এ খাতে বিদ্যুৎ সংযোগের প্রতিবন্ধকতা দূর হোক। আমাদের প্রকল্পগুলোতে দিনের পর দিন বিদ্যুৎ সংযোগের জন্য অপেক্ষা করতে হয়। যাতে এ সমস্যা দূর করতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তিনি বলেন, এর আগে রিহ্যাব বাজেটে অনেক সুযোগ সুবিধা পেয়েছি। এবারের বাজেটেও যাতে এ খাতে সুযোগ সুবিধা বহাল থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজনৈতিক অস্থিরতায় এ খাত দুঃসময়ের মধ্য দিয়ে গেছে। ক্রেতারদের যে লোন ব্যবস্থা ছিল তা পুনরায় চালু করার দাবি করেন ওয়াহিদুজ্জামান।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
আবাসন খাতকে শিল্প ঘোষণার দাবি
আবাসন খাতের ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণা দেয়ার দাবি করেছেন এ খাতের ব্যবসায়ীরা। তারা বলেন, এ খাত বর্তমানে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। তাই এ খাতকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান তারা।





