ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত ও বিনিয়োগ দুটাই বেড়েছে।

২০১৫ এর সেপ্টেম্বর থেকে ২০১৬ এর সেপ্টেম্বর পর্যন্ত ৫ হাজার ৮ শত ২৭ কোটি টাকা বেড়ে আমানত দাঁড়িয়েছে ৬৬ হাজার ৭ শত ৩২ কোটি টাকা । একই সময়ে বিনিয়োগ ৬ হাজার ১ শত ৭২ কোটি টাকা বেড়ে ৬৯ হাজার ৪ শত ৩২ কোটিতে দাঁড়িয়েছে । এ সময়ে ব্যাংকে ৬৪ হাজার ৩ শত ৫৬ কোটি টাকার বৈদেশিক বাণিজ্য সম্পাদিত হয়েছে।

শনিবার(১ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় এসব তথ্য প্রকাশ করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া এফসিএ, মোহাম্মদ আবুল বাশার, মো. মাহবুব-উল-আলম, আব্দুস সাদেক ভূইয়াসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি/জারিফ