উৎপাদনক্ষমতা বৃদ্ধিতে মেশিনারিজ আমদানি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ন জুট। কেম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন মেশিনারিজ আমদানির ফলে কোম্পানিটির দৈনিক ৩০ মেট্রিক টন উৎপাদনক্ষমতা বৃদ্ধি পাবে। মেশিনারিজ আমদানিতে মোট ব্যয় হবে ১০ কোটি টাকা।

আগামী ২০১৬ সালের মার্চের মধ্যে মেশিনারিজ আমদানি ও কোম্পানির উৎপাদনে আধুনিকায়নের কাজ সম্পন্ন হবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।

১৯৯৪ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

এমকে