রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন গত বছরের ৫ জানুয়ারির পরে একটি বছর দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক ছিল। কিন্তু এই জানুয়ারিতে ভাবিনি এটা এত লম্বা হবে (রাজনৈতিক কর্মসূচি)।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারে মায়াডনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি বিএনপির এ কর্মসূচিকে নির্বোধের কর্মসূচি বলে দাবি করেন।
বর্তমান অবস্থা থেকে উত্তরণে সরকারের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পরিকল্পনা সম্পর্কে আমি জানি না। আমার অর্থনীতির জন্য এটি হ্যালিশ (নারকীয়), এখানে একটা সমস্যা হলে তার ক্ষতি অনেক লম্বা হয়ে যায়, যা আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর। আমি আশা করছি, এ সমস্যা এক সপ্তাহের মধ্যে কেটে যাবে, যা অর্থনীতির জন্য ভালো হবে। অর্থনীতির জন্য এটা প্রয়োজন।
এআর





