বুধবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এ ছাড়া লেনদেনের পরিমাণও কমেছে। একদিনেই উল্টো চিত্র ঘটেছে দেশের পুঁজিবাজারে। বুধবার দুই স্টক এক্সচেঞ্জে সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। একই সাথে লেনদেনও কমেছে আজকের বাজারে। মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনের ইতিবাচকতা ছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে মোট ৬৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৭৪২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ১০০ কোটি ৫২ লাখ টাকার। ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৫৩ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৬ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭২৭ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টি কোম্পানির। আর দর কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

বুধবার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষ কোম্পানির তালিকায় এমজেএলবিডিকে সরিয়ে শীর্ষে রয়েছে বেক্সিমকো।

এছাড়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টীল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড এবং তিতাস গ্যাস শীর্ষ কোম্পানিগুলোর তালিকায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, পুঁজিবাজার এখন স্বাভাবিক গতিতে ফিরে এসেছে। তাই উত্থান-পতনের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। বুধবার সিএসই সার্বিক সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর