সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭২২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৬৯৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন বেড়েছে ২৮ কোটি টাকার বা ৪ শতাংশ।
বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৪৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টি কোম্পানির। আর দর কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
এছাড়া আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আরএসআরএম স্টীলের শেয়ার। এরপরে রয়েছে- খুলনা পাওয়ার কোম্পানি, এমজেএলবিডি, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো এবং গোল্ডেন সন।
অপরদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৪৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
ঢাকা, ২২ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





