ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় অবস্থিত সব তফসিলী ব্যাংক শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) খোলা থাকবে। তবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সরকারি ছুটি থাকায় ব্যাংক বন্ধ থাকবে।

ইসির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার বিকালে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ২৯ মার্চ তিন সিটির মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থীরা যাতে ২৭ ও ২৮ মার্চ জামানত জমা দিয়ে ট্রেজারি চালান বা পে-অর্ডার বা কোনো তফসিলী ব্যাংকের রশিদ মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে পারেন তাই ওই দুই দিন ব্যাংক খোলা রাখা প্রয়োজন।

চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করে উপ-সচিব মো. সামসুল আলম বলেন, প্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা নির্বাচনী এলাকায় তফসিলী ব্যাংক খোলা রাখার জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। সুতরাং ওই দুইদিন ব্যাংক খোলা থাকবে।

এসএইচ