বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া সদ্যবিলুপ্ত ছিটমহলে বসবাসরত নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সকল ব্যাংককে সামাজিক দায়বদ্ধতা খাতের (সিএসআর) অর্থ দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক চিঠিতে ব্যাংকগুলোকে এই নির্দেশ দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, দীর্ঘ ৬৮ বছর পর দহগ্রাম ও আঙ্গরপোতাসহ ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। এই ছিটমহলগুলোতে বসবাসরত ভাগ্যহত ও সুবিধাবঞ্চিত জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা আবশ্যক।

এ জন্য আপনাদের সিএসআর বাজেট থেকে তাদের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।’

প্রসঙ্গত, ৩১ জুলাই রাত ১২টা ১মিনিটে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় করে।

এআর