অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইসলামী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্ধ বার্ষিক (জানু’১৪-জুন’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইসলামী ব্যাংকের কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৯৭ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা ও প্রতি শেয়ারে সমন্বিত আয় হয়েছে ০.৬১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১৫৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা ও ০.৯৬ টাকা।
বিগত তিন মাসে (এপ্রিল’১৪-জুন’১৪) এ কোম্পানির কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৫৯ কোটি ২ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় ০.৩৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১২৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা ও ০.৮০ টাকা।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





