অবরোধ-হরতালের বিরুদ্ধে প্রতীকী অনশন করছেন পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী-মালিকরা। পোশাক শিল্প সংশ্লিষ্ট পক্ষগুলো রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে শনিবার সোয়া ১১টা থেকে অনশন কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচি চলবে সন্ধ্যা পর্যন্ত চলবে।

বিজিএমইএ প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, সাবেক এফবিসিসিআই প্রেসিডেন্ট একে আজাদ, ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

গত বুধবার বিজিএমইএ ভবনে গার্মেন্ট ও টেক্সটাইল খাত এবং সংশ্লিষ্ট অন্যান্য খাতের উদ্যোক্তাদের বৈঠকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

জেএ