প্রায় ২৮ কোটি টাকা আত্মসাতের মামলায় অ্যাঞ্জেল অ্যাপারেলসের মালিক আনিসুজ্জামানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার সকালে তাকে আটক করা হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণবকুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, রবিবার সকালে অ্যাঞ্জেল অ্যাপেয়ারলেসের মালিক মো. আনিসুজ্জামানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রায় ২৮ কোটি টাকা কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।   আগেই তার বিরুদ্ধে মামলা করে দুদক।

এম এ