সপ্তাহের তৃতীয় দিনে আজ মঙ্গলবার​ও নিম্নমুখী প্রবণতায় চলছে শেয়ারবাজারের লেনদেন।

সকালে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও কয়েক দফা ওঠানামার পর দেশের উভয় শেয়ারবাজারেই বেশির ভাগ শেয়ারের দাম কমতির দিকে।

বেলা দেড়টায় ১০ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭৮৩। এরই মধ্যে লেনদেন হয়েছে ৩০৬ কোটি টাকার বেশি। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় ৩৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭০। মোট লেনদেন হয়েছে ২০ কোটি টাকার মতো।

এএইচ