বাংলাদেশস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মাজীনা কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন করেছেন।  রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সাথে দু’দেশের পারষ্পরিক বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রদূত আলোচনা করেছেন।
এ সময় তাঁরা দু’দেশের পারষ্পরিক অর্থনৈতিক সম্পর্ক, ব্যাংকিং কর্মকান্ড, বাজার ব্যবস্থা তথা সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন।
এছাড়াও, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি ও সম্প্রসারণ নিয়েও আলোচনা করা হয় বলে সূত্র জানায়।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]