বিশ্বের শীর্ষস্থানীয় অর্থ স্থানান্তরের আন্তর্জাতিক প্রতিষ্ঠান এক্সপ্রেস মানি’র ‘উপহার মেলা’ ক্যাম্পেইনের মেগা পুরস্কার মোটর সাইকেল জিতেছেন জনতা ব্যাংকের চট্টগ্রামের দোহাজারি শাখার গ্রাহক শহিদুল্লাহ চৌধুরী।

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেড ও এক্সপ্রেস মানি যৌথভাবে দু’মাসব্যাপী কনজিউমার প্রমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করে। এ সময় জনতা ব্যাংকের বিভিন্ন শাখায় এক্সপ্রেস মানি চ্যানেলে অর্থ স্থানান্তর করে ৮০টি মোবাইল ফোন সেট ও ১৬ টি রঙিন টেলিভিশন জিতে নেন গ্রাহকরা।

জনতা ব্যাংকের চট্টগ্রামের দোহাজারি শাখায় সম্প্রতি এক গ্রাহক সমাবেশে জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার আবু নাসের চৌধুরী, এক্সপ্রেস মানি’র বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শামিম ইফতেখার, চট্টগ্রামের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জুলান দাস, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ জাকারিয়া মাহমুদ এবং জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: কামরুল আহসান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: নুরুস সাফা ও ব্রাঞ্চ ম্যানেজার রোকন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বছরের ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি শেষ হয় উপহার মেলা ক্যাম্পেইন।

উল্লেখ্য, এক্সপ্রেস মানি একটি আন্তর্জাতিক অর্থ স্থানান্তর প্রতিষ্ঠান। বিশ্বে ৫টি মহাদেশের ১৫০টি দেশে ১ লক্ষ ৭০ হাজার এজেন্ট নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। কোটি কোটি প্রবাসীদের মধ্যে দেশের দূরত্ব ঘোচানোর লক্ষ্য নিয়ে এক্সপ্রেস মানি সবচেয়ে নির্ভরযোগ্য আন্তর্জাতিক মানি ট্রান্সফার ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। এক্সপ্রেস মানি বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক ও উদ্ভাবনী প্রযুক্তি এবং সহজ পদ্ধতিতে দ্রুত ও নিরাপদে গ্রাহকদের অর্থ স্থানান্তরের সেবা দিয়ে থাকে।

আরো তথ্য পেতে www.facebook.com/XpressMoney, Twitter: @Xpress_Money <http://bit.ly/13Xkqev>,www.xpressmoney.com <http://www.xpressmoney.com/> সাইটগুলো ভিজিট করতে পারেন।

জেএ