অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, বসুন্ধরার কল্যাণে আমাদের আর বিটুমিন আমদানি করতে হবে না, এজন্য আমরা আনন্দিত।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের বিটুমিন প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত বিটুমিন নিয়ে সমাধান খুঁজে পাইনি। আমাদের আবহাওয়ার সঙ্গে খাপ খায় এমন বিটুমিন পাইনি। আমদানি করার পর গুণগত উৎকর্ষতা ধরে রাখতে পারতাম না। রাস্তাগুলো টেকসই হতো না। কিন্তু বসুন্ধরা সেই সমাধান নিয়ে এসেছে।
তিনি বলেন, দেশের চাহিদা মিটিয়ে তারা বিদেশেও বিটুমিন রফতানির পরিকল্পনা করছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।
এমবি





