দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কমের পরিচালক (অ্যাড ও সেলস) হিসাবে যোগ দিয়েছেন মোহাম্মদ রাশেদুল হক রানা।
চলতি বছরের ১২ অক্টোবর তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিক্রয় ডটকমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে রাশেদুল হক রানা পাঁচ বছরেরও বেশি সময় দেশের একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন বিভাগের ব্যবস্থাপক হিসাবে দ্বায়িত্ব পালন করেন। সেলসে রাশেদুল হক রানার এক যুগেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
কর্পোরেট সেলিং, সেলস ও বিজনেস ডেভেলপমেট কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।
১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন রানা।
বিশ্বাস বিল্ডার্স, প্যারাডাইস কেবলস এবং কনকর্ড রেডি মিক্স অ্যান্ড কনক্রিট প্রোডাক্টসেও কাজ করেছেন তিনি।
নতুন কর্মস্থল প্রসঙ্গে রাশেদুল হক রানা বলেন, দেশের সবচেয়ে বড় মার্কেট প্লেসের স্বীকৃতি অর্জনকারী বিক্রয় ডট কমের সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই অনেক বড় একটি সুযোগ। এই সাইট বাংলাদেশে কেনা-বেচার ধরণ পাল্টে দিয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে আমি ও আমাদের কর্মীরা মিলে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বিক্রয়ের গ্রাহকদের সর্বাধুনিক ও নিরাপদ সেবার মাধ্যমে সন্তুষ্ট করতে পারবো বলে আশা করি।
২০১২ সালে যাত্রা শুরু করে বছর খানেকের মধ্যেই দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লেসে পরিণত হয় বিক্রয় ডট কম।
ইআর





