আগের কার্যদিবসের ধারাবাহিকতায় বুধবার দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। দিনের প্রথম ঘণ্টা লেনদেন হয়েছে নিম্নমুখী প্রবণতায়। মূল্য সূচক নিম্নমুখী হলেও এ দিন টাকার অংকে লেনদেন তুলনামূলক আগের দিনের চেয়ে বেশী লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৬১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ২২৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১০১ কোটি ৫২ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে এমজেএলবিডির। এ সময়ে এ কোম্পানির ৭ লাখ ৩০ হাজার ২৮৩টি শেয়ার ৯ কোটি ২২ লাখ ৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮০১ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৩০৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৮৬১ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ১১৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির। লেনদেন হয়েছে ৭ কোটি ৩২ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এএইচ





