বাংলাদেশ ব্যাংকের গোপন একটি প্রতিবেদনে বেসিক ব্যাংকের ২৪৭কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য বেরিয়ে এসেছে। মামা-ভাগ্নে মিলে এই টাকা লোপাট করেছে বলে ওই তথ্যে জানা গেছে।
কেন্দ্রিয় ব্যাংকের সর্বশেষ তদন্ত প্রতিবেদনে দেখা গেছে,বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে নামসর্বস্ব তিনটি প্রতিষ্ঠান দেখিয়ে কোনো কাগজপত্র ছাড়াই ২৪৭ কোটি টাকা বেনামি ঋণ নেওয়া হয়েছে। আর এ টাকা নিয়েছেন এর মধ্যে মনিকা ট্রেডার্সের মালিক মনির হোসেন,এস আর এস এস এর মালিক সাবির হোসেন এবং তাদের ভাগ্নে ব্রাদার্স এন্টার প্রাইজের মালিক মাকসুদ।
সূত্র জানায়, বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের সহযোগিতায় মামা-ভাগ্নে যোগসাজসে এ ঋণ নিয়েছে। এ অর্থ ফেরত পাওয়া অনিশ্চিত বলে জানিয়েছে কেন্দ্রিয় ব্যাংক।
এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানাকে প্রধান করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালকদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শাস্তির বিষয়ে সুপারিশ জানিয়ে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা গণমাধ্যমের কাছে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে বেসিক ব্যাংকের পরিচালক আনোয়ার হোসেন,জাহাঙ্গীর আকন্দ সেলিম ও ব্যবস্থাপনা পরিচালক কাজী ফকরুল ইসলামসহ বিশাল সিন্ডিকেট ৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম করে।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]