‘মডার্ন ফুড স্টোরেজ ফেসিলিটিজ প্রজেক্ট প্রকল্প’ বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে ২১ কোটি মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন কাইমস এতে স্বাক্ষর করেন।
এ সময় আরাস্তু খান বলেন, এ ঋণের উপর বিশ্বব্যাংককে শূণ্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এ ঋণ দশ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধ যোগ্য। প্রকল্পটি খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তর চলতি বছর থেকে ২০২০ সালের মধ্যে বরিশাল, নারায়ণগঞ্জ, ঢাকা, আশুগঞ্জ, ময়মনসিংহ, খুলনার মহেশ্বর পাশা, চট্রগ্রাম ও মধুপুর এলাকায় বাস্তবায়িত হবে।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]