আজ রোববার কেন্দ্রীয় ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর নতুন এই পর্ষদ গঠন করে চিঠি পাঠিয়েছেন।

আব্দুল মান্নান ২০১৬ সালের আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি ছিলেন।

বাকি চার স্বতন্ত্র পরিচালক হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক সাইফুল আলম ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রাগিব আহসান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনা হয়।

এফএইচ