এইচএসবিসি ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগামী ১ ফেব্রুয়ারি রোববার থেকে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ভিসা অ্যাপয়েণ্টমেণ্ট বুকিংয়ের জন্য ফি আদায় শুরু করবে এবং এমআরভি ফী রশিদ প্রদান করবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৯ জানুয়ারীর পর থেকে এইচএসবিসি ব্যাংক যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারের জন্য আর কোন ফি আদায় বা এমআরভি (ভিসা) রশিদ ইস্যু করবে না।

বাংলাদেশে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ৫৯টি শাখা রয়েছে। সর্বশেষ বিস্তারিত জানতে http://www.ustraveldocs.com/bd এই ওয়েবসাইটে দেখতে বলা হয়েছে।

কেউ যদি ইতিমধ্যেই এইচএসবিসি’র ফি রশিদ গ্রহণ করে থাকেন তাহলে এটি বৈধ থাকবে যার মেয়াদ এক বছর।

এমকে