শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি দুটি শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার ইস্যু করতে চায়। অভিহিত মূল্য ১০ টাকা দরে এ শেয়ার ইস্যু করা হবে।

গতকাল রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় রাইট শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত নেওয়া হয়। শেয়ারহোল্ডারদের মতামত নেওয়ার জন্য আগামী ২৬ ডিসেম্বর ইজিএম আহ্বান করেছে ঢাকা ডায়িং। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়ার পর রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেওয়া হবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রস্তাব অনুমোদন করলেই কেবল রাইট শেয়ার ইস্যু করতে পারবে কোম্পানিটি।

২০১৩ সালেও ঢাকা ডায়িং রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু রাইট ইস্যু বিধিমালার সব শর্ত পূরণ না হওয়ায় বিএসইসি ওই প্রস্তাব অনুমোদন করেনি।

এমকে