একটানা তিন কার্যদিবস পতনের পর মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে এসেছে। তবে এদিন উভয় বাজারে মূল্য সূচক কিছুটা বাড়লেও টাকার অংকে লেনদেনে তেমন উন্নতি হয়নি।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টি, কমেছে ৮৮টি আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩০০ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৮ লাখ টাকা।
সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছে ১২ লাখ টাকা।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]