দেশের উভয় পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে। তবে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির দর বেড়েছে।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০০ টি কোম্পনির ১২ কোটি ১৬ লাখ ৯৩ হাজার ২৭৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ৪৯১ কোটি ৮৬ লক্ষ ৩৩ হাজার ৬৫৭ টাকা। যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি ৬২ লাখ টাকা কম ।

ডিএসই ব্রড ইনডেক্স (উঝঊঢ) আগের কার্যদিবসের চেয়ে ৫.১৭ পয়েন্ট বেড়ে ৪৪৭২.১৭ পয়েন্ট ডিএস-৩০ মূল্য সূচক ৪.৪০ পয়েন্ট কমে ১৬৫০.৫৯ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১.৮০ পয়েন্ট কমে ১০২০.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৪ টির, কমেছে ৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টি কোম্পানির শেয়ারের দর।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো-বেক্সিমকো লিঃ, গোল্ডেন সন, এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, আরগন ডেনিমস, অ্যাপোলো হাসপাতাল, স্কয়ার ফার্মা ও পেনিনসুলা চিটাগাং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- প্রগতি লাইফ ইন্সুঃ, রেনউইক যজ্ঞেশ্বর, সেন্ট্রাল হাসপাতাল, সামিট এলায়েন্স পোর্ট, ৭ম আইসিবি, ন্যাশনাল লাইফ ইন্সুঃ, লিগ্যাসি ফুট, দেশবন্ধু পলিমার, ফাইন ফুডস ও প্যারামাউন্ট ইন্সুঃ।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪৬৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৫৬০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩০পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৮১ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৬ কোটি ৬১ লাখ টাকা।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর