টানা তিন দিন সূচক কমার পর সপ্তাহের চতুর্থ দিনে আজ বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে শেয়ারবাজারের লেনদেন।
লেনদেনের শুরু থেকে দেশের উভয় শেয়ারবাজারেই হাতবদল হওয়া বেশির ভাগ শেয়ারের দাম বাড়তির দিকে। বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮ শ। এরই মধ্যে লেনদেন ছাড়িয়েছে ১ শ কোটি টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় ৩৪ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৭। লেনদেন ছাড়িয়েছে ৫ কোটি টাকা।
এএইচ





