[b]ঢাকা: [/b]দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। এ দিন মূল্য সূচকও বেড়েছে উভয় পুঁজিবাজারে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২৫ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১৩ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ৯৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯১ টির, কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িঁয়েছে ৮৩৪ কোটি ৮৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১২৩ কোটি ৯৯ লাখ টাকা বেশি।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো, পদ্মা অয়েল, মেঘনা পেট্টোলিয়াম, অ্যাক্টিভ ফাইন, স্কয়ার ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, অলিম্পিক ইন্ডাঃ, সামিট পূর্বাচল, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণ ফোন ও ডেল্টা লাইফ ইন্সুঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ডাচ্ বাংলা ব্যাংক, এএমসিএল (প্রাণ), মুন্নু সিরামিকস, পিএলএফএসএল, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, সায়হাম টেক্সটাইল, আইসিবি এমপ্লয়ী মি. ফা-১ম, আইসিবি ইসলামিক ও নর্দান ইন্সুরেন্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো মোজাফ্ফর হোসেন স্পিনিং, শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, এপেক্স ট্যানারি, অলটেক্স লিঃ, প্রগতি লাইফ, পিপলস ইন্সুঃ, দুলামিয়া কটন ও রিপাবলিক ইন্সুঃ।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধার্ণ মূল্য সূচক বুধবার দিনশেষে ১১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৭২ কোটি ২২ লাখ টাকা।
মঙ্গলবার সিএসইতে লেনদেন হয় ৬৪ কোটি ৪৪ লাখ টাকা। অর্থাৎ বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৭৮ লাখ টাকা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
নতুন বছরে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। এ দিন মূল্য সূচকও বেড়েছে উভয় পুঁজিবাজারে। বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪০ পয়েন্ট





