চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হার ৭ দশমিক শূন্য ৫ শতাংশ বলে নির্ধারন করেছে সরকার।পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রাক্কলনে এ কথা বলা হয়। এতে বলা হয়েছে, এই অর্থবছরে প্রথমবারের মতো জিডিপি ৭ শতাংশ হচ্ছে।

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। এনইসি মিলনায়তনে এই বৈঠক চলছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


অন্যান্যদের মধ্যে চুরান্ত করা হয় মানুষের মাথাপিছু আয় হবে ১ হাজার ৪৬৬ ডলার, যা বিগত বছরের তুলনায় ১৫০ ডলার বেশি।

এর আগের অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৩১৬ ডলার। ওই অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫১ শতাংশ।

 

এইচ ই