১৫৯ কোটি টাকা মান্ডিলন্ডারিং এর মামলায় ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি’সহ চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বিকালে তাদের আদালতে পাঠানো হতে পারে।
গুলশান থানায় দায়ের করা দুদকের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এমবি





